আমাদের সম্পর্কে--About Us

খোনারপাড়া নবদিগন্ত

মানবতার কল্যাণে একনিষ্ঠ, আধুনিক ও গতিশীল সামাজিক আন্দোলন

১০০+

সক্রিয় সেচ্ছাসেবী

২০+

সফল মানবিক প্রজেক্ট

১০০%

স্বচ্ছতা ও জবাবদিহিতা

আমাদের পরিচয়

খোনারপাড়া নবদিগন্ত (Khonapara Nobodigonto) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নিয়মনীতি ও আদর্শ মেনে পরিচালিত চট্টগ্রামের মিরসরাই অঞ্চলের একটি অগ্রগামী, অরাজনৈতিক ও জনকল্যাণমূলক স্বেচ্ছাসেবী সংগঠন। তরুণ প্রজন্মের মেধা, শ্রম এবং আধুনিক প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন ও উন্নত সমাজ বিনির্মাণই আমাদের মূল লক্ষ্য।

আমরা বিশ্বাস করি, কেবল প্রথাগত সমাজসেবা নয়, বরং সঠিক পরিকল্পনা এবং আধুনিক দূরদর্শিতার মাধ্যমেই টেকসই সামাজিক উন্নয়ন সম্ভব। তারুণ্যের দীপ্তিতে উদ্ভাসিত একঝাঁক স্বপ্নবাজ তরুণ ও উদ্যমী যুবকের দক্ষ দূরদর্শী ও বলিষ্ঠ নেতৃত্বে পরিচালিত আমাদের টিম খোনারপাড়ার প্রতিটি কোণায় ইতিবাচক পরিবর্তন আনতে নিরলস কাজ করে যাচ্ছে।

আমাদের প্রধান কর্মক্ষেত্রসমূহ

  • শিক্ষা উন্নয়ন: অসচ্ছল ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রদান এবং আইসিটি শিক্ষার প্রসার।
  • জনস্বাস্থ্য: বিনামূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প, রক্তদান কর্মসূচি এবং স্বাস্থ্য সচেতনতা তৈরি।
  • পরিবেশ রক্ষা: জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় পরিকল্পিত বৃক্ষরোপণ (যেমন: সজিনা, ফলজ ও ঔষধি বাগান)।
  • যুব উন্নয়ন: তরুণ সমাজকে মাদক ও অপরাধমুক্ত রেখে দক্ষ মানবসম্পদে রূপান্তর করা।

সংগঠনের মূল স্তম্ভ

খোনারপাড়া নবদিগন্ত ৩টি মূল নীতির ওপর ভিত্তি করে পরিচালিত হয়:


১. একতা: দলমত নির্বিশেষে সামাজিক উন্নয়নে ঐক্যবদ্ধ কাজ।

২. শিক্ষা ও প্রযুক্তি: সমাজকে আধুনিক ও স্বাবলম্বী করতে আইটি এবং সাধারণ শিক্ষার মেলবন্ধন।

৩. মানবিকতা: যেকোনো দুর্যোগ ও প্রয়োজনে আর্তমানবতার সেবায় সবার আগে এগিয়ে যাওয়া।

আমাদের মানবিক যাত্রার অংশ হোন

আপনার একটি ছোট অবদান বা সেচ্ছাসেবার মানসিকতা বদলে দিতে পারে একজন মানুষের ভবিষ্যৎ।

সদস্য হিসেবে যুক্ত হোন